WP Credits-এর ক্ষেত্রে WordPress-এ দক্ষতা কেন গুরুত্বপূর্ণ

WP Credits-এ, আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করবেন, আপনার অবদানগুলো লিস্ট করবেন এবং এর উপর নির্ভরশীল অলাভজনক সংস্থাগুলোর সাথে সহযোগিতা করবেন। আপনার ওয়ার্ডপ্রেস দক্ষতা যত শক্তিশালী হবে, প্ল্যাটফর্মটি বোঝার চেষ্টার পরিবর্তে আপনি আপনার কন্ট্রিবিউশানের উপর তত বেশি মনোযোগ দিতে পারবেন।

এই পাঠে আপনাকে আপনার বর্তমান অভিজ্ঞতার লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্তত একটি ওয়ার্ডপ্রেস কোর্স সম্পন্ন করতে অনুরোধ করা হল। 

আপনার লেভেল বেছে নিন

কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? এই নির্দেশিকাটি ব্যবহার করুন:

আপনি যদি নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী হন, তাহলে ‘Basic WordPress’ কোর্স দিয়ে শুরু করুন:

  • এর আগে কখনো ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করিনি
  • অল্প কিছুদিন ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছি, কিন্তু এর ইন্টারফেসটি এখনও আমার কাছে অপরিচিত মনে হয়।
  • আপনার ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করার আগে একটি মজবুত ভিত্তি চান?

আপনি যদি নিম্নলিখিত শর্তগুলো পূরণ করেন, তাহলে Intermediate WordPress User দিয়ে শুরু করুন:

  • ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নেভিগেট করতে এবং সাধারণ পেজ ও পোস্ট তৈরি করতে পারেন।
  • আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট দক্ষতা উন্নত করতে এবং থিম ও প্লাগইন সম্পর্কে আরও জানতে চান?

আপনি যদি নিম্নলিখিত শর্তগুলো পূরণ করেন তবে Advanced WordPress User কোর্স দিয়ে শুরু করুন:

  • নিয়মিত ওয়ার্ডপ্রেস সাইট পরিচালনা করার অভিজ্ঞতা আছে। 
  • থিম, প্লাগইন, সেটিংস এবং সমস্যা সমাধানে পারদর্শী।
  • সাইট অপ্টিমাইজেশন ও চালানোতে আপনার দক্ষতা আরও বাড়াতে চান?

আপনি একাধিক কোর্স করতে পারেন। অনেক শিক্ষার্থী কোনো অভিজ্ঞতা বাড়ানোর জন্য দুটি কোর্স করাকে উপকারী বলে মনে করেন।

আপনার কোর্স(গুলি) সম্পূর্ণ করুন

আপনার ওয়ার্ডপ্রেস জ্ঞান এবং দক্ষতার উপর ভিত্তি করে ১ থেকে ৩টি কোর্স করুন:

অপশনাল: ডেভেলপার এবং ডিজাইন কোর্স

আপনি যদি ডিজাইন এবং ডেভেলপমেন্টএ আপনার দক্ষতা আরও বাড়াতে চান, তাহলে আপনি এই কোর্সগুলো ও সম্পন্ন করতে পারেন:

  • আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমে অবদান রাখেন, তাহলে ডেভেলপার লার্নিং পাথওয়েতে ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ডিং, থিম ও প্লাগইন ডেভেলপমেন্ট এবং আরও অনেক কিছুর উপর কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।
  • আপনি যদি ডিজাইনের মাধ্যমে অবদান রাখতে চান, তাহলে ডিজাইন লার্নিং পাথওয়েতে ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করা, ব্লক থিম নিয়ে কাজ করা এবং ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স তৈরি করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এই পথগুলো অপশনাল। আপনি চাইলে কোর্সগুলো করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। 

আপনার কাজ জমা দিন

আপনার কোর্স(গুলি) সম্পন্ন করার পর:

  1. আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কে যান (WP Credits-এ নথিভুক্ত হওয়ার সময় যেটি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)।
  2. এই লেসনের জন্য ফিল্ডগুলো কমপ্লিট করুন। 
  3. এই পেইজে ফিরে আসুন এবং লেসনটি কমপ্লিট হিসেবে চিহ্নিত করুন।

আপনি যদি আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কটি খুঁজে না পান, তবে আপনার মেন্টর আপনাকে সেটি আবার পাঠিয়ে দিতে পারেন।