কোর্সটি কমপ্লিট করুনঃ ওয়ার্ডপ্রেসের ভয়েস ও লেখার ধরন

কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ

আপনি ডকুমেন্টেশন লিখুন, Slack-এ টিম আপডেটে অবদান রাখুন, কনটেন্ট অনুবাদ করুন, অথবা কোনো টিকিটে মন্তব্য করুন—প্রতিটি ক্ষেত্রেই আপনি WordPress কমিউনিটির অংশ হিসেবে লিখছেন।

WordPress-এর একটি স্বতন্ত্র যোগাযোগের ধরন বা ভয়েস রয়েছে—যা বন্ধুত্বপূর্ণ, স্পষ্ট এবং উৎসাহমূলক।

এই কোর্সটি আপনাকে সেই লেখার ধরন ও যোগাযোগের স্টাইল বুঝতে সাহায্য করবে, যাতে আপনার অবদানগুলো পুরো প্রকল্পের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ মনে হয়।

কোর্সটি কমপ্লিট করুনঃ

পরবর্তী ধাপে যাওয়ার আগে Learn WordPress-এর “Writing in the WordPress Voice কোর্সটি সম্পন্ন করুন।

আপনার কাজ জমা দিন

কোর্সটি শেষ করার পর:

  1. আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কে যান (WP Credits-এ নথিভুক্ত হওয়ার সময় যেটি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)।
  2. এই লেসনের জন্য ফিল্ডগুলো কমপ্লিট করুন। 
  3. এই পেইজে ফিরে আসুন এবং লেসনটি কমপ্লিট হিসেবে চিহ্নিত করুন।

আপনি যদি আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কটি খুঁজে না পান, তবে আপনার মেন্টর আপনাকে সেটি আবার পাঠিয়ে দিতে পারেন।