কোর্সটি কমপ্লিট করুনঃ “ওপেন সোর্সের প্রাথমিক ধারণা এবং ওয়ার্ডপ্রেস”

কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ

ওপেন সোর্স শুধু ওয়ার্ডপ্রেসের ব্যবহৃত লাইসেন্সই নয়, এটি এমন একটি মডেল যা কমিউনিটির কন্ট্রিবিউশনকে সম্ভব করে তোলে। ওপেন সোর্সের মূলনীতি সম্পর্কে ধারণা অর্জন করলে আপনি WordPress প্রজেক্টে অবদান রাখা গ্লোবাল কন্ট্রিবিউটরদের সঙ্গে একটি অভিন্ন বোঝাপড়া ও পরিভাষা (shared vocabulary) গড়ে তুলতে পারবেন। পাশাপাশি, WP Credits-এর মাধ্যমে আপনার করা কাজ কেন শুধু আপনার বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর WordPress ওপেন সোর্স কমিউনিটির জন্যও গুরুত্বপূর্ণ—সেটিও আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন।

এটি আপনার অনবোর্ডিং (Onboarding) মডিউলের পাঁচটি Learn WordPress কোর্সের একটি। প্রতিটি কোর্স এমন একটি মৌলিক ধারণা নিয়ে আলোচনা করে, যা WordPress কন্ট্রিবিউটররা কীভাবে চিন্তা করেন, সহযোগিতা করেন এবং কাজ করেন—সেই মানসিকতা ও কর্মপদ্ধতিকে গড়ে তোলে।

কোর্সটি কমপ্লিট করুন

সামনে এগিয়ে যাওয়ার আগে Learn WordPress থেকে ওপেন সোর্স বেসিকস এবং ওয়ার্ডপ্রেস কোর্সটি সম্পূর্ণ করুন।

আপনার কাজ জমা দিন

কোর্সটি শেষ করার পর:

  • আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কে যান (WP Credits-এ নথিভুক্ত হওয়ার সময় যেটি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)।
  • এই লেসনের জন্য ফিল্ডগুলো কমপ্লিট করুন। 
  • এই পেইজে ফিরে আসুন এবং লেসনটি কমপ্লিট হিসেবে চিহ্নিত করুন।

আপনি যদি আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কটি খুঁজে না পান, তবে আপনার মেন্টর আপনাকে সেটি আবার পাঠিয়ে দিতে পারেন।