WP Credits প্রোগ্রামে আপনাকে স্বাগতম!

WP Credits-এ যোগদান করার জন্য অভিনন্দন। এই প্রোগ্রামটি আপনাকে বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পের সাথে যুক্ত করে। আপনি অভিজ্ঞ অবদানকারীদের সাথে কাজ করবেন, যারা আপনাকে পথচলার সময় পরামর্শ ও নির্দেশনা দেবেন।

এই প্রোগ্রাম চলাকালীন, আপনি বাস্তব দক্ষতা অর্জন করবেন, একটি বাস্তব প্রকল্পে অবদান রাখবেন এবং ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে স্বীকৃতি লাভ করবেন।

এই পাঠ শুরু করার আগে আপনার প্রয়োজনীয় তিনটি বিষয় জানা দরকার: প্রোগ্রামের সদস্যরা কীভাবে যোগাযোগ করে, কীভাবে আপনি আপনার অগ্রগতি বুঝবেন এবং কীভাবে আপনার সময়ের পরিকল্পনা করবেন।

wpcredits

শিক্ষার উদ্দেশ্য:

এই পাঠ শেষে আপনি যা করতে সক্ষম হবেন:

  • WP Credit প্রোগ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম এবং চাহিদাগুলো বুঝতে পারবেন।
  • একটি গ্লোবাল ওপেন সোর্স প্রকল্পে ধারাবাহিক যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবেন।
  • আপনার পাঠের অগ্রগতি রেকর্ড করার জন্য আপনার ব্যক্তিগত ট্র্যাকিং লিঙ্কটি কোথায় পাবেন এবং ব্যবহার করার নিয়ম।
  • একটি পরিকল্পনা সময়সূচী তৈরি করার নিয়ম, যা প্রোগ্রামটি সম্পন্ন করার জন্য আপনার পথ নির্দেশ করবে।

এই কোর্সটি কীভাবে পরিচালিত হবে?

এই কোর্সে তিনটি মডিউল রয়েছে: অনবোর্ডিং, প্রজেক্ট এবং র‍্যাপ-আপ। আপনাকে ক্রমানুসারে পাঠগুলো সম্পন্ন করতে হবে। প্রতিটি পাঠের শেষে, পরবর্তী ধাপে যাওয়ার জন্য আপনাকে একটি ফর্ম জমা দিতে হবে অথবা একটি কাজ সম্পন্ন করতে হবে।

আপনার ব্যক্তিগত ট্র্যাকিং লিঙ্কের মাধ্যমেই আপনি আপনার অগ্রগতি রেকর্ড করবেন। আপনি এই লিঙ্কটি আপনার ওয়েলকাম ইমেইলে পেয়েছেন। প্রতিটি লেসনের পর, আপনার ব্যয় করা সময় যুক্ত করতে এবং সদ্য সমাপ্ত লেসনটি নিশ্চিত করতে এটি ব্যবহার করুন। এটি সহজে খুঁজে পাওয়া যায় এমন কোনো জায়গায় রাখুন।

প্রতিটি লেসনের একটি আনুমানিক সময় দেখানো হয়েছে। আপনার সময় পরিকল্পনা করতে এগুলো ব্যবহার করুন। কিছু পাঠে পাঁচ মিনিট সময় লাগে। অন্যগুলো, যেমন আপনার ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করা, আরও বেশি সময় নেয়।

যদি আপনি আটকে যান বা কিছু বুঝতে না পারেন, তাহলে স্ল্যাকের মাধ্যমে আপনার মেন্টরের সাথে যোগাযোগ করুন।

WP Credits যোগাযোগ

এই প্রোগ্রামে আপনার সাফল্যের চাবিকাঠি হলো স্পষ্ট ও ধারাবাহিক যোগাযোগ।

WP Credits বিভিন্ন টাইম জোনের মানুষদের একত্রিত করে। এই কারণে, বেশিরভাগ যোগাযোগই asynchronous হয়ে থাকে। এর মানে হলো, আপনি একটি বার্তা পাঠান এবং আপনার মেন্টর যখন সুবিধা পান তখন উত্তর দেন। আপনাদের দুজনকেই একই সময়ে অনলাইনে থাকার প্রয়োজন নেই। বেশিরভাগ ওপেন সোর্স কমিউনিটি এভাবেই কাজ করে।

যোগাযোগের প্রধান মাধ্যম: স্ল্যাক

WP Credits সংক্রান্ত সমস্ত আনুষ্ঠানিক যোগাযোগ WordPress Community Slack ওয়ার্কস্পেসে হয়ে থাকে। Slack-এ কথোপকথনগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। এটি আপনার মেন্টর এবং কো-অর্ডিনেটরদের পক্ষে আপনাকে সহায়তা করাও সহজ করে তোলে।

WP Credits-এর জন্য স্ল্যাক কেন গুরুত্বপূর্ণ: এটি বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস কমিউনিটির প্রধান যোগাযোগ মাধ্যম। এটি প্রজেক্টের আলোচনাগুলোকে নির্দিষ্ট চ্যানেলে রাখে। আপনার মেন্টর এবং কো-অর্ডিনেটররা আপনার অগ্রগতি দেখতে পারেন এবং প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে আসতে পারেন।

Slack এ add হবার নির্দেশাগুলো পরবর্তী পাঠে দেওয়া আছে।

wpcredits slack

আপনার যোগাযোগের দায়িত্ব

  • প্রতিদিন চেক ইন করুনঃ কর্মদিবসে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত একবার আপনার স্ল্যাক মেসেজ এবং #wpcredits চ্যানেলটি দেখুন। এর মাধ্যমে আপনি বিভিন্ন কাজ, মতামত এবং ঘোষণা সম্পর্কে অবগত থাকবেন।
  • ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিনঃ কর্মদিবসে সরাসরি বার্তা এবং চ্যানেল মেনশনের উত্তর ২৪ ঘন্টার মধ্যে দিন। একটি সংক্ষিপ্ত উত্তরও যথেষ্ট। উদাহরণস্বরূপ: “ধন্যবাদ, আমি এটি দেখেছি। আমি আগামীকালের মধ্যে আপনার সাথে যোগাযোগ করব।” মেসেজের উত্তর না দিলে পুরো প্রকল্পটি আটকে থাকতে পারে আপনার উত্তরের অপেক্ষায়।
  • শুরুতেই জানানঃ আপনার যদি কোনো প্রযুক্তিগত সমস্যা, প্রশ্ন বা ব্যক্তিগত কোনো কাজ থাকে যার জন্য আপনার বেশি সময় লাগবে, তাহলে আপনার মেন্টরকে দ্রুত জানান। ওপেন সোর্স কাজে শুরুতেই কথা বলা পেশাদারিত্বের একটি লক্ষণ।

আপনার মেন্টর (পরামর্শদাতা)

প্রোগ্রাম শুরু হলে আপনার মেন্টরের নাম ঘোষণা করা হবে এবং ওয়েলকাম ইমেইলে আপনাকে তাঁর সাথে সংযুক্ত করে দেওয়া হবে। তিনি প্রথমে একটি কলের মাধ্যমে এবং পরে স্ল্যাকের মাধ্যমে নিজের পরিচয় দেবেন। আপনার কাজ এবং কাজের অগ্রগতি সম্পর্কে যেকোনো প্রশ্নের জন্য আপনার মেন্টরই হবেন আপনার প্রধান যোগাযোগ মাধ্যম।

স্বাগত ইমেলটি পাওয়ার পর আপনার প্রথম সাক্ষাতের ব্যবস্থা করার জন্য সরাসরি আপনার মেন্টরকে অবশ্যই ইমেইল করবেন।

আপনার কোর্সের অগ্রগতি কীভাবে রেকর্ড করবেন? 

প্রতিটি পাঠের পরে, আপনার ব্যক্তিগত ট্র্যাকিং লিঙ্কটি খুলুন এবং এই ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1. প্রোগ্রামটিতে আপনি মোট যত ঘন্টা সময় দিয়েছেন, তা লিখুন।wp credits time
  2. আপনার বর্তমান মডিউলটি বেছে নিন: অনবোর্ডিং, প্রজেক্ট, অথবা র‍্যাপ-আপ।module selection
  3. মডিউলটির এন্ট্রি ফিল্ডগুলো দেখানোর জন্য নীল বারটিতে ক্লিক করুন।onboarding
  4. আপনি এইমাত্র যে লেসনটি সম্পন্ন করেছেন সেটি নির্বাচন করুন এবং খালি ঘরের বিবরণগুলি পূরণ করুন।contribution fields
  5. সাবমিটে ক্লিক করুন।আপনার অগ্রগতির আপডেট পেতে আপনি যেকোনো সময় আপনার ট্র্যাকিং লিঙ্কে ফিরে আসতে পারেন। আপনার মেন্টর আপনার জমা দেওয়া কাজগুলো দেখতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো সমস্যায় পড়লে, স্ল্যাকের মাধ্যমে মেন্টরের সাথে যোগাযোগ করুন।

আচরণবিধি (Code of Conduct)

WP Credits-এর সকল অংশগ্রহণকারীকে অবশ্যই ওয়ার্ডপ্রেস কমিউনিটি আচরণবিধি অনুসরণ করতে হবে।

এগিয়ে যাওয়ার আগে এটি পড়ুন। এই প্রোগ্রামে সকল আলাপচারিতা অবশ্যই সম্মানজনক এবং পেশাদার হতে হবে।

সাপোর্ট পাওয়া

যদি আপনি কোনো প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন, কোনো প্রশ্ন থাকে, অথবা কোনো কারণে আপনার অংশগ্রহণে ব্যাঘাত ঘটবে বলে জানাতে চান, তাহলে স্ল্যাক বা ইমেলের মাধ্যমে আপনার মেন্টর বা প্রজেক্ট কো-অর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন।

সমস্যা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। WP Credits টিম আপনাকে এখানে পেয়ে আনন্দিত, এবং এই প্রোগ্রামের সাথে জড়িত প্রত্যেকেই আপনাকে সাহায্য করার জন্য আছেন।

আপনার প্রোগ্রামের সময়রেখা পরিকল্পনা করা

আপনার প্রোগ্রামের একটি নির্দিষ্ট শেষ তারিখ আছে। আপনার দৈনন্দিন কাজের গতি আপনাকেই সামলাতে হবে। এখনই কয়েক মিনিট সময় নিয়ে আপনার সময়সূচী তৈরি করে নিলে তা আপনাকে সঠিক পথে থাকতে সাহায্য করবে।

কীভাবে উল্টো দিক থেকে একটি সময় পরিকল্পনা তৈরি করবেন?

  1. আপনার কোর্সটি শেষ করার তারিখ ঠিক করুন। এটা আপনাকে সময়মত কোর্সটি শেষ করতে সাহায্য করবে।
  2. মডিউলগুলো উল্টো দিক থেকে কাজ করুন। র‍্যাপ-আপ, তারপর প্রজেক্ট, এবং সবশেষে অনবোর্ডিং শেষ করার জন্য একটি আনুমানিক সময় লক্ষ্যমাত্রা তারিখ নির্ধারণ করুন।
  3. আপনার সাপ্তাহিক গতি গণনা করুন। পাঠের সংখ্যাকে আপনার বাকি থাকা সপ্তাহ দিয়ে ভাগ করুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রতি সপ্তাহে কয়টি পাঠ সম্পন্ন করার লক্ষ্য রাখতে হবে।
  4. অতিরিক্ত সময় হাতে রাখুন। ওপেন সোর্স কাজে প্রায়শই সমস্যা সমাধান এবং মতামতের জন্য অপেক্ষা করতে হয়। প্রজেক্ট মডিউলের শেষের দিকে এক সপ্তাহ অতিরিক্ত সময় হাতে রাখা একটি ভালো ধারণা।

এখানে একটি উদাহরণ দেওয়া হলো।

ধরুন আপনার প্রোগ্রামটি ১২ই ডিসেম্বর শেষ হবে। আজ, ৪ঠা অক্টোবর থেকে আপনার হাতে ১২ সপ্তাহ সময় আছে।

শেষ থেকে শুরু করে উল্টো দিকে এগোতে থাকুন:

টার্গেট ডেট গোল বা লক্ষ্য
ডিসেম্বর ১২ কোর্সটি শেষ করতে হবে।
ডিসেম্বর ৫ Wrap-up module এর ৩টি লেসন শেষ করতে হবে।
নভেম্বর ৭ Project module এর ১৬টি লেসন শেষ করতে হবে।
অক্টোবর ২৫ Onboarding module এর ১১টি লেসন শেষ করতে হবে।
অক্টোবর ১১ Buffer week: কোন কিছু বাদ পরলে বা ঠিক করার জন্য কাজ করতে হবে।

২৫শে অক্টোবরের মধ্যে Onboarding শেষ করতে আপনার হাতে তিন সপ্তাহ সময় আছে। অর্থাৎ, প্রতি সপ্তাহে প্রায় চারটি লেসন করে সম্পন্ন করতে হবে।

৭ই নভেম্বরের মধ্যে Project module শেষ করতে আপনার হাতে আরও দুই সপ্তাহ সময় আছে। এর মানে হলো প্রতি সপ্তাহে প্রায় আটটি লেসন, কিন্তু Project module এর অনেক লেসনই ছোট ছোট, শুধুমাত্র কাজের অগ্রগতি দেখা, তাই এটি সামলানো সম্ভব।

আপনার প্রকৃত তারিখগুলো ভিন্ন হবে। মূল কথা হলো, শুরু করার আগেই আপনার লক্ষ্যগুলো জেনে নেওয়া, পিছিয়ে পড়ার পর নয়।

আপনার পরিকল্পনাটি আপনার মেন্টর বা পরামর্শদাতার সাথে আগেভাগেই ভাগ করে নিন। এটি নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার শুধু একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন, যা আপনি কাজ করতে করতে পরিবর্তন করতে পারবেন। যদি আপনি পিছিয়ে পড়েন, তবে আপনার পরামর্শদাতাকে জানান এবং একসাথে তা পুষিয়ে নেওয়ার একটি পরিকল্পনা তৈরি করুন।

সুসংগঠিত থাকা এবং খোলামেলাভাবে যোগাযোগ করা, এই দুটি হলো এমন দুটি মূল্যবান গুণ যা আপনি এই কমিউনিটিতে নিয়ে আসেন।

গুরুত্বপূর্ণ শব্দাবলী

 

Term বা পরিভাষা Definition বা সংজ্ঞা
WP Credits একটি কন্ট্রিবিউশানবেজ কর্মসূচি যা বিশ্ববিদ্যালয়গুলোকে ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পের সাথে অংশীদার করে।
Asynchronous communication যোগাযোগের এমন মাধ্যম যেখানে উভয় পক্ষের একই সময়ে অনলাইনে থাকার প্রয়োজন হয় না, যেমন স্ল্যাক মেসেজ বা ইমেল।
#wpcredits WP Credits প্রোগ্রাম সম্পর্কিত সকল যোগাযোগের জন্য নির্ধারিত স্ল্যাক চ্যানেল।
Mentor প্রোগ্রামটি চলাকালীন আপনাকে পথনির্দেশনা ও সহায়তা দেওয়ার জন্য একজন অভিজ্ঞ ওয়ার্ডপ্রেস অবদানকারীকে পরামর্শদাতা হিসাবে  নিযুক্ত করা হয়, যিনি মেন্টর হিসাবে পরিচিত।
Backwards planning বা পশ্চাৎমুখী পরিকল্পনা এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার নির্ধারিত সময়সীমা থেকে শুরু করে পেছনের দিকে কাজ করে লক্ষ্যমাত্রা তারিখ নির্ধারণ করেন।
Individual tracking link আপনার স্বাগত ইমেলে শেয়ার করা ব্যক্তিগত লিঙ্কটি, ঘন্টা লগ করতে এবং লেসন সম্পন্ন করার পর এটি রেকর্ড করতে ব্যবহৃত হয়।

আপনি কি বুঝতে পেরেছেন কিনা যাচাই করুন

  1. পশ্চাৎমুখী পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে, প্রোগ্রামে আপনার প্রথম মাস শেষ হওয়ার মধ্যে আপনি কোন একটি মাইলফলকে পৌঁছাতে চান?
  2. আপনার নিজের ভাষায়, ওয়ার্ডপ্রেসের মতো একটি ওপেন সোর্স প্রকল্পের জন্য অ্যাসিঙ্ক্রোনাস যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ?