কোর্সটি কমপ্লিট করুনঃ কমিউনিটি মিটিং এর শিষ্টাচার
কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ
ওয়ার্ডপ্রেসে অবদান রাখার অর্থ হলো বিভিন্ন টাইম জোনে থাকা মানুষের সাথে সহযোগিতা করা। বেশিরভাগ ওয়ার্ডপ্রেস টিম অ্যাসিঙ্ক্রোনাস স্ল্যাক মিটিংয়ের মাধ্যমে যোগাযোগ করে, যেখানে অবদানকারীরা একই সময়ে একত্রিত না হয়ে নিজেদের সুবিধামত সময়ে আপডেট এবং প্রতিক্রিয়া পোস্ট করেন। WP Credits চলাকালীন আপনার কন্ট্রিবিউশন টিমের অংশ হিসেবে আপনি সম্ভবত এই পদ্ধতিতেই অংশগ্রহণ করবেন।
এই কোর্সটি আপনাকে দেখাবে এই মিটিংগুলো কীভাবে কাজ করে এবং একটি ভালো পার্টিসিপেশান কেমন হয়।
কোর্সটি কমপ্লিট করুনঃ
পরবর্তী ধাপে যাওয়ার আগে Learn WordPress-এর “Community Meeting Etiquette” কোর্সটি সম্পন্ন করুন।
আপনার কাজ জমা দিন
কোর্সটি শেষ করার পর:
- আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কে যান (WP Credits-এ নথিভুক্ত হওয়ার সময় যেটি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)।
- এই লেসনের জন্য ফিল্ডগুলো কমপ্লিট করুন।
- এই পেইজে ফিরে আসুন এবং লেসনটি কমপ্লিট হিসেবে চিহ্নিত করুন।
আপনি যদি আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কটি খুঁজে না পান, তবে আপনার মেন্টর আপনাকে সেটি আবার পাঠিয়ে দিতে পারেন।