কোর্সটি কমপ্লিট করুনঃ “ওয়ার্ডপ্রেস প্রকল্পে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়”
কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ
ওয়ার্ডপ্রেস একটি বৈশ্বিক, কমিউনিটি-চালিত প্রকল্প, যেখানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠান সব সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয় এবং এই প্রক্রিয়ায় কারা অংশগ্রহণ করেন, তা বোঝা আপনাকে একজন WordPress Contributor হিসেবে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে সাহায্য করবে। একই সঙ্গে, আপনি বুঝতে পারবেন কেন ওয়ার্ডপ্রেসে কিছু কাজ দ্রুত সম্পন্ন হয়, আবার কিছু কাজ কমিউনিটির আলোচনা, পর্যালোচনা ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের কারণে তুলনামূলকভাবে বেশি সময় নেয়।
কোর্সটি কমপ্লিট করুনঃ
পরবর্তী ধাপে যাওয়ার আগে Learn WordPress-এর “How Decisions Are Made in the WordPress Project” কোর্সটি সম্পন্ন করুন।
আপনার কাজ জমা দিন
কোর্সটি শেষ করার পর:
- আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কে যান (WP Credits-এ নথিভুক্ত হওয়ার সময় যেটি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)।
- এই লেসনের জন্য ফিল্ডগুলো কমপ্লিট করুন।
- এই পেইজে ফিরে আসুন এবং লেসনটি কমপ্লিট হিসেবে চিহ্নিত করুন।
আপনি যদি আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কটি খুঁজে না পান, তবে আপনার মেন্টর আপনাকে সেটি আবার পাঠিয়ে দিতে পারেন।