কোর্সটি কমপ্লিট করুনঃ দ্বন্দ্ব সমাধানের মৌলিক নীতিমালা
কেন এই কোর্সটি গুরুত্বপূর্ণ
ওপেন সোর্স কমিউনিটিতে বিভিন্ন দেশ, সংস্কৃতি এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ একসঙ্গে কাজ করেন। তাই মাঝে মাঝে মতবিরোধ বা দ্বন্দ্ব তৈরি হওয়া স্বাভাবিক। একজন কার্যকর কন্ট্রিবিউটর হিসেবে সম্মানজনকভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ।
এই কোর্সটি আপনাকে গঠনমূলকভাবে দ্বন্দ্ব সমাধানের মৌলিক ধারণা ও পদ্ধতি সম্পর্কে ধারণা দেবে। Slack চ্যানেল, টিকিট আলোচনা, অথবা টিম মিটিং—যেকোনো জায়গায় মতবিরোধ তৈরি হলে কীভাবে তা ইতিবাচকভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে এই কোর্সটি আপনাকে প্রস্তুত করবে।
কোর্সটি কমপ্লিট করুনঃ
পরবর্তী ধাপে যাওয়ার আগে Learn WordPress-এর “Basic Principles of Conflict Resolution” কোর্সটি সম্পন্ন করুন।
আপনার কাজ জমা দিন
কোর্সটি শেষ করার পর:
- আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কে যান (WP Credits-এ নথিভুক্ত হওয়ার সময় যেটি আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছিল)।
- এই লেসনের জন্য ফিল্ডগুলো কমপ্লিট করুন।
- এই পেইজে ফিরে আসুন এবং লেসনটি কমপ্লিট হিসেবে চিহ্নিত করুন।
আপনি যদি আপনার ব্যক্তিগত ফর্মের লিঙ্কটি খুঁজে না পান, তবে আপনার মেন্টর আপনাকে সেটি আবার পাঠিয়ে দিতে পারেন।