শিক্ষার উদ্দেশ্য
এই পাঠ শেষে আপনি যা করতে পারবেন:
- একজন কন্ট্রিবিউটর হিসেবে আপনার জন্য একটি সম্পূর্ণ WordPress.org প্রোফাইল কেন গুরুত্বপূর্ণ, তা বুঝতে পারবেন।
- আপনার পুরো নাম দেখানোর জন্য আপনার WordPress.org ডিসপ্লে নামটি আপডেট করতে পারবেন।
- আপনার Gravatar ( গ্রাভাটার ) অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন, যাতে আপনার প্রোফাইল ছবিটি ওয়ার্ডপ্রেস কমিউনিটি সকল প্ল্যাটফর্ম জুড়ে প্রদর্শিত হয়।
- আপনার ব্যক্তিগত ট্র্যাকিং লিঙ্ক ব্যবহার করে আপনার WordPress.org প্রোফাইল URL জমা দিতে পারবেন।
কেন আপনার প্রোফাইল গুরুত্বপূর্ণ
আপনার WordPress.org প্রোফাইল হলো ওপেন সোর্স কমিউনিটিতে আপনার পরিচয়। এটি অন্যান্য কন্ট্রিবিউটরদের দেখায় যে আপনি কে এবং কী নিয়ে কাজ করেছেন।
একটি সম্পূর্ণ প্রোফাইল আপনার জন্য দুটি কাজ করে। প্রথমত, এটি নিশ্চিত করে যে আপনার WP Credits সার্টিফিকেটে আপনার আসল নাম থাকবে। দ্বিতীয়ত, এটি আপনাকে বৃহত্তর ওয়ার্ডপ্রেস কমিউনিটির কাছে দৃশ্যমান ও পরিচিত করে তোলে, যেখানে এমন পরামর্শদাতা, অবদানকারী এবং সহযোগীরা আছেন যারা এই প্রোগ্রাম চলাকালীন এবং এর পরেও আপনার সাথে কাজ করতে পারেন।
এখনই পাঁচ মিনিট সময় নিয়ে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করা হলো একজন কন্ট্রিবিউটর হিসেবে আপনার প্রথম দায়িত্ব।
ধাপ ১: আপনার প্রদর্শনের নাম (Display Name) সেট করুন
আপনার WordPress.org ডিসপ্লে নেম হলো সেটিই যা আপনার প্রোফাইলে এবং আপনার করা যেকোনো কন্ট্রিবিউশনে সব জায়গায় প্রদর্শিত হয়। ডিফল্টভাবে, আপনার পুরো নামের পরিবর্তে ইউজারনেম দেখানো হতে পারে। আপনি এটি পরিবর্তন করতে হবে যাতে আপনার WP Credits সার্টিফিকেটে আপনার আসল নামটি প্রদর্শিত হয়।
এখানে একটি উদাহরণ দেওয়া হলো। যদি আপনার ইউজারনেম “mlopez2024” হয় কিন্তু আপনার নাম মারিয়া লোপেজ হয়, তাহলে আপনার ডিসপ্লে নেম “mlopez2024”-এর পরিবর্তে “মারিয়া লোপেজ” হওয়া উচিত। তাহলে রিভিউয়ার এবং কো-অর্ডিনেটররা আপনার অবদানের পাশে এটাই দেখতে পাবেন।
আপনার ডিসপ্লে নাম আপডেট করতে:
- নিশ্চিত করুন যে আপনি আপনার WordPress.org অ্যাকাউন্টে লগ ইন করেছেন। যদি লগ ইন করা না থাকে, তাহলে login.wordpress.org-এ গিয়ে সাইন ইন করুন।
- profiles.wordpress.org-এ যান। এটি আপনাকে সরাসরি আপনার নিজের প্রোফাইল পেজে নিয়ে যাবে।

- Forum profile edit-এ ক্লিক করুন।

- নাম এবং পদবি ক্ষেত্রে আপনার first name এবং last name লিখুন।
- ড্রপডাউন থেকে আপনার প্রদর্শিত নাম হিসেবে Name Surname নির্বাচন করুন।
- আপনার পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।
ধাপ ২: আপনার গ্রাভাটার সেট আপ করুন।
গ্রাভাটার একটি ফ্রি সার্ভিস যা আপনার ইমেল এড্রেসের সাথে একটি প্রোফাইল ফটো সংযুক্ত করে। আপনি যখন বিভিন্ন প্ল্যাটফর্মে একই ইমেল এড্রেস ব্যবহার করেন, তখন সব প্ল্যাটফর্মে কোনো সেটআপ ছাড়াই আপনার ফটো স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হয়।
WP Credits-এর জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ Gravatar আপনার ছবিকে WordPress.org, Slack, GitHub, Figma এবং আরও অনেক প্ল্যাটফর্মে সিঙ্ক করে। আপনার মেন্টর এবং কন্ট্রিবিউটররা প্রথম দিন থেকেই এই সমস্ত টুলের মাধ্যমে আপনাকে চিনতে পারবেন।
গুরুত্বপূর্ণ বিষয়: আপনার WordPress.org অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ইমেল ঠিকানাটি ব্যবহার করেছেন, Gravatar-এর জন্যও সেই একই ইমেল ঠিকানা ব্যবহার করুন। এটিই আপনার ছবিকে আপনার প্রোফাইলের সাথে সংযুক্ত করে।
একটি গ্রাভাটার অ্যাকাউন্ট তৈরি করতে এবং আপনার ছবি আপলোড করতে:
- gravatar.com-এ যান।
- Get Started Now-এ ক্লিক করুন।
- আপনার WordPress.org অ্যাকাউন্টের জন্য ব্যবহৃত ইমেল এড্রেসটি লিখুন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন। তারপর ‘Create Account’-এ ক্লিক করুন।
- Gravatar থেকে আসা একটি ভেরিফিকেশন ইমেল আপনার ইনবক্স-এ আসবে। আপনার ইমেল ঠিকানা ভেরিফাই করতে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করুন।
- একবার লগ ইন করার পর, বাম দিকের মেনুতে থাকা ‘অ্যাভাটারস’-এ ক্লিক করুন। অথবা সরাসরি gravatar.com/profile/avatars-এ যান।
- নিশ্চিত করুন যে প্রদর্শিত ইমেল এড্রেসটি আপনার WordPress.org অ্যাকাউন্টের ইমেলের সাথে মেলে।
- আপলোড-এ ক্লিক করুন এবং আপনার ডিভাইস থেকে একটি ছবি বেছে নিন।কয়েক মিনিটের মধ্যেই আপনার ছবিটি আপনার WordPress.org প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে।
![]()
ধাপ ৩: আপনার কাজ জমা দিন
আপনার প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেলে, আপনার ব্যক্তিগত ট্র্যাকিং লিঙ্ক ব্যবহার করে আপনার WordPress.org প্রোফাইল URL জমা দিন।
আপনার প্রোফাইল URL এই ফরম্যাট অনুসরণ করে: https://profiles.wordpress.org/yourusername/। “yourusername”-এর জায়গায় আপনার আসল WordPress.org ইউজারনেমটি বসান।
জমা দিতে:
- আপনার ব্যক্তিগত ট্র্যাকিং লিঙ্কটি খুলুন (যা আপনার স্বাগত ইমেলে শেয়ার করা হয়েছে এবং ‘স্বাগতম এবং প্রয়োজনীয় যোগাযোগ নিয়ম‘ পাঠে উপস্থাপন করা হয়েছে)।
- আপনার ওয়ার্ডপ্রেস প্রোফাইল শেয়ার করুন।
- সাবমিট-এ ক্লিক করুন।
‘Complete Lesson‘-এ ক্লিক করার আগে অবশ্যই কাজ জমা দিন।
| Key Terms বা গুরুত্বপূর্ণ শব্দাবলী | Definition বা সংজ্ঞা |
|---|---|
| WordPress.org profile | WordPress.org-এ আপনার পাবলিক কন্ট্রিবিউটর প্রোফাইল, যেখানে আপনার নাম, কাজ এবং অবদানসমূহ দেখানো হয়। |
| Display name | যে নামটি আপনার অবদানের পাশে এবং আপনার WP Credits সার্টিফিকেটে সর্বজনীনভাবে প্রদর্শিত হয়। |
| Gravatar | একটি বিনামূল্যের পরিষেবা যা আপনার প্রোফাইল ফটোকে ইমেল ঠিকানার সাথে সংযুক্ত করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তা সিঙ্ক করে। |
| Individual tracking link | আপনার ওয়েলকাম ইমেইলে থাকা ব্যক্তিগত লিঙ্কটি, যা কমপ্লিট করা লেসনের তথ্য সাবমিট করতে এবং আপনার কাজ জমা দিতে ব্যবহৃত হয়। |
আপনি বুঝেছেন কিনা যাচাই করুন
- ইউজারনেমের পরিবর্তে ডিসপ্লে নেম হিসেবে আপনার আসল নাম ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ?
- একজন সহপাঠী জানতে চেয়েছেন, তাঁর একটি WordPress.org অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও কেন Gravatar সেট আপ করতে হবে। আপনি এর সুবিধাটি কীভাবে ব্যাখ্যা করবেন?