গ্লোবাল স্ল্যাকে যোগ দিন
শিক্ষার উদ্দেশ্য
এই পাঠ শেষে আপনি যা করতে পারবেনঃ
- WP Credits-এ স্ল্যাক কেন প্রধান যোগাযোগ মাধ্যম, তা বুঝতে পারবেন।
- Make WordPress Slack ওয়ার্কস্পেস এবং #wpcredits চ্যানেলে যোগদান করতে পারবেন।
- আপনার অঞ্চলের জন্য একটি স্থানীয় ভাষার স্ল্যাক টিম খোজা এবং যোগদান করতে পারবেন।
WP Credits-এর ক্ষেত্রে Slack কেন গুরুত্বপূর্ণ
WP Credits-এ, স্ল্যাক হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মেন্টর এবং বৃহত্তর ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর কমিউনিটির সাথে সংযুক্ত থাকেন। এখানেই আপনি প্রশ্ন করতে পারেন, আপনার অবদান শেয়ার করতে পারেন এবং পুরো প্রোগ্রাম জুড়ে রিয়েল-টাইম ফিডব্যাক পেতে পারেন। প্রথম দিন থেকেই #wpcredits চ্যানেলটি হলো আপনার মূল কেন্দ্র।
Make WordPress স্ল্যাক ওয়ার্কস্পেসে যোগ দিন
ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউটর কমিউনিটি ‘Make WordPress’ নামে তাদের নিজস্ব একটি স্ল্যাক ওয়ার্কস্পেস ব্যবহার করে। এতে যোগ দিতে হলে, আপনাকে প্রথমে আপনার WordPress.org অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনি যদি এখনও কোনো অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তবে এখানে এগিয়ে যাওয়ার আগে লেসন ২ কমপ্লিট করতে হবে।
Make WordPress Slack ওয়ার্কস্পেসে যোগ দিতেঃ
- login.wordpress.org-এ আপনার WordPress.org অ্যাকাউন্টে লগ ইন করুন।
- make.wordpress.org/chat/ -এ যান।
- “Joining the WordPress team on Slack” section এ scroll করুন।
- “Set up a WordPress.org and Slack account for the Make WordPress Channel” এখানে ক্লিক করুন।
- আপনার WordPress.org অ্যাকাউন্টটি স্ল্যাকের সাথে সংযুক্ত করতে নির্দেশাবলী অনুসরণ করুন।
- স্ল্যাক থেকে আসা ইনভাইটেশনের জন্য আপনার ইমেল ইনবক্স দেখুন।
- ইনভাইটেশন ইমেলটি খুলুন এবং Join Now-এ ক্লিক করুন।
- একটি পাসওয়ার্ড সেট করুন এবং আপনার স্ল্যাক অ্যাকাউন্ট সেটআপ সম্পন্ন করুন।
- আপনার ব্রাউজারে স্ল্যাক খুলুন অথবা স্ল্যাক অ্যাপটি ডাউনলোড করুন।

নোট: make.wordpress.org/chat/ পেজটিতে একটি ছোট ভিডিওও রয়েছে, যেখানে সম্পূর্ণ সেটআপ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়েছে, যদি আপনি দেখে দেখে অনুসরণ করতে চান।
#wpcredits চ্যানেলটি খুঁজুন এবং যোগদান করুন।
একবার আপনি Make WordPress Slack ওয়ার্কস্পেসে প্রবেশ করলে, WP Credits চ্যানেলটি খুঁজুন।
- স্ল্যাকে, বাম সাইডবারে থাকা চ্যানেলগুলিতে ক্লিক করুন।
- সার্চ বক্সে wpcredits টাইপ করুন।
- ফলাফল থেকে #wpcredits নির্বাচন করুন।
- Join Channel-এ ক্লিক করুন।

যোগদান করার পর নিজের পরিচয় দিন। একটি সংক্ষিপ্ত বার্তা আপনার মেন্টর এবং অন্যান্য অবদানকারীদের আপনার আগমন সম্পর্কে জানতে সাহায্য করে। এখানে একটি উদাহরণ দেওয়া হলো:
Hi everyone! I’m Maria and I’ve just started the WP Credits program. I’m based in Mexico City and I’m hoping to contribute to translations. Looking forward to meeting you all!
অনুবাদঃ সবাইকে হ্যালো! আমি মারিয়া এবং আমি এইমাত্র WP Credits প্রোগ্রামে যোগদান করেছি। আমি মেক্সিকো সিটিতে থাকি এবং অনুবাদের কাজে অবদান রাখার আশা করছি। আপনাদের সকলের সাথে পরিচিত হওয়ার অপেক্ষায় রইলাম!
আপনার সব খুঁটিনাটি জানানোর দরকার নেই। বন্ধুত্বপূর্ণ দু-একটি বাক্যই যথেষ্ট।
স্থানীয় ভাষার একটি স্ল্যাক টিম খুঁজুন (অপশনাল)
যেসব অবদানকারী ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় যোগাযোগ করতে পছন্দ করেন, তাদের জন্য ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে স্থানীয় স্ল্যাক টিমও রয়েছে।
স্থানীয় চ্যানেল খুঁজে পেতে:
- ওয়ার্ডপ্রেসের স্থানীয় স্ল্যাক টিমস ডিরেক্টরিতে যান।
- তালিকা থেকে আপনার ভাষা বা অঞ্চল খুঁজুন।
- অ্যাক্সেসের অনুরোধ জানাতে সেই দলের জন্য দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
নোট: স্থানীয় স্ল্যাক টিমে যোগদান করা ঐচ্ছিক। যদি আপনার ভাষা তালিকাভুক্ত না থাকে, তবে মূল Make WordPress ওয়ার্কস্পেসের #wpcredits চ্যানেলে আপনি সহায়তা পাবেন।
গুরুত্বপূর্ণ শব্দাবলীঃ
আপনি বুঝেছেন কিনা যাচাই করুন
- make.wordpress.org/chat/ -এ Make WordPress Slack join বাটনটি প্রদর্শিত হওয়ার আগে আপনাকে কী করতে হবে?
- একজন সহপাঠী জানিয়েছেন যে তিনি ‘Make WordPress Slack’ ওয়ার্কস্পেসে যোগ দিয়েছেন, কিন্তু এরপর কী করবেন তা নিয়ে তিনি নিশ্চিত নন। আপনি তাকে কী পরামর্শ দেবেন?